| Book Title | Bishakto Aporadhi |
| Author | Dr pallabi sengupta |
| Description | কলকাতা শহরের এক সম্ভ্রান্ত বনেদি পরিবার। সেই পরিবারের কনিষ্ঠ পুত্র অভিনেতা অর্জুন সরকার খুন হলেন আচমকাই। তার কিছুদিনের মধ্যেই তার মেজভাইকেও হত্যা করা হল একইভাবে। আর তার অব্যবহিত পরেই ও বাড়ির জামাই সবাইকেই মারা হচ্ছে বিষ প্রয়োগ করে। কিন্তু কেন? কে এই বিষাক্ত হত্যাকারী? পারিবারিক সংঘাত, পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা নাকি বহুবছর আগের কবরচাপা কোন অন্ধকার অতীত? কোনটা আসল কারণ এই খুনগুলোর পিছনে? আদৌ কী কোনো একটা নাকি সব কটাই? কিভাবেই বা জড়িয়ে আছে এই হত্যালীলার সাথে যাজ্ঞসেনী দ্রুপদ কন্যা দ্রৌপদী? আর কিভাবেই বা এর সাথে জুড়ে আছে এক অখ্যাত মৃত লেখিকার অপ্রকাশিত কোন উপন্যাসের পাণ্ডুলিপি? কালজয়ী মহাকাব্য থেকে এক অনামী লেখিকার বাক্সবন্দী অপ্রকাশিত উপন্যাস। কোথায় রয়েছে যোগসূত্রটা? মনোবিদ ও রহস্যভেদী মেঘনা কী পারবে সব গুলো প্রশ্নের উত্তর খুঁজতে। মিসিং লিংকটা কী দেখতে পাবে ও? উত্তর জানা যাবে বই এর পাতায়। |